রংপুরে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৬১ জনকে গ্রেফতার করেছে। এ সময় বিপুল সংখ্যক মাদক সামগ্রী উদ্ধার করা হয়েছে।
শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত এই অভিযান চালানো হয় বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশের বিশেষ শাখা (এসবি)’র উপ-পরিদর্শক (এসআই) মো: শরিফুল ইসলাম জানান, কোতয়ালী থানার বিভিন্ন এলাকা থেকে ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে।
এ ছাড়া মিঠাপুকুর ও কাউনিয়া থানা থেকে ৬ জন, পীরগঞ্জ থানা থেকে ৪ জন, গঙ্গাচড়া ও পীরগাছা থানা থেকে ২ জন ও তারাগঞ্জ থানা থেকে একজনকে গ্রেফতার করেছে বলে জানান তিনি।
শরিফুল ইসলাম আরও জানান, গ্রেফতারদের বিরুদ্ধে মাদক বিক্রি, মাদক সেবন, জুয়া, ছিনতাই, ডাকাতি, চুরি ও হত্যা মামলা রয়েছে। এ সময় ২০ লিটার চোলাই মদ, ২৫ পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাজা ও ৬০ পিস চেতনানাশক ইনজেকশন উদ্ধার করা হয়েছে।
কেএইচ





