আনন্দময় শৈশব চাই সুখী সুন্দর বাংলাদেশে’ এই শ্লোগান নিয়ে বরিশাল খেলাঘরের জেলা সম্মেলন ও বিভাগীয় শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১১ টায় অশ্বিনী কুমার হল চত্বরে দু’দিনের এই সম্মেলনের উদ্বোধন করেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপিকা মাহফুজা খানম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ।এছাড়া বক্তব্য রাখেন, বরিশালের জেলা প্রশাসক মো. শহীদুল আলম, অধ্যাপিকা মাহফুজা খানম, সম্মেলন প্রস্তুুতি কমিটির সভাপতি জীবন কৃষ্ণ দে প্রমূখ।
এসএইচ





