টাঙ্গাইলের মির্জাপুরে গরুবাহী ও লবণবাহী দু'টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিন জন।

সোমবার সকাল ৭টার দিকে মির্জাপুর সদর উপজেলার কদিমধল্লা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

গোরাই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ন কবির জানান, সকালে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী গরুবাহী একটি ট্রাক কদিমধল্লা এলাকার মহাসড়ক ‍দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা টাঙ্গাইলগামী লবণবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই দু’জন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আহতদের মির্জাপুর কুমুদীনি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান হুমায়ন কবির।

এআর