ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী স্বরূপপুর গ্রামের মাঠ থেকে ফেনসিডিল, মোটরসাইকেল ও মোবাইলসহ দুইজনকে গ্রেফতার করেছে বিজিবি।
গ্রেফতারকৃতরা হলেন চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামের সামছুল হকের ছেলে রশিদুল ইসলাম (২৫) ও মহেশপুর উপজেলার স্বরুপপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে বিল্লাল হোসেন (২৭)।
বুধবার সকালে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর পরিচালক এস এম মনিরুজ্জামান, বিজিবিএম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কুসুমপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার শফিকুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়।
সেসময় মহেশপুর উপজেলার স্বরুপপুর কুসুমপুর মাঠ হতে এক বোতল ভারতীয় ফেনসিডিল, একটি ডায়াং রানার মোটরসাইকেল এবং একটি মোবাইল সেট গ্রেফতার করা হয়। যার আনুমানিক মূল্য ৮২ হাজার ৩ শ টাকা।
গ্রেফতারকৃত আসামিদের মহেশপুর থানায় সোর্পদ করা হয়েছে বলে তিনি জানান।
এ ব্যাপারে মহেশপুর থানায় ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ার এ্যাক্ট এর ২৫-বি (২) ২৫-ডি মোতাবেক মামলা করা হয়েছে।
এমকে





