মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় দুই অটোরিকশার সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে গুরুতর আহত হয়েছেন।
সোমবার দুপুর ২টার দিকে উপজেলার পলি ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, পলি ক্লিনিকের সামনে দুই অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই উপজেলার পাইকপাড়া গ্রামের আপ্তার আলীর স্ত্রী লাইলী বেগম (৫০) নিহত হন। এ সময় তার ছেলে আকমল হোসেন (৩০) গুরুতর আহত হন। তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
এমএম





