রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় আমিনুল ইসলাম (৫৬) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৬টার দিকে কুষ্টিয়া শহরে মঙ্গলবাড়িয়া নামক স্থানে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিনুল আলফামোড় এলাকার মৃত আনসার আলীর ছেলে।
কুষ্টিয়া মডেল থানার ওসি আবদুল খালেক প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, সকালে আমিনুল ইসলাম রাস্তা পার হচ্ছিলেন। এসময় একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এআর





