ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তার নাম লাভলী আক্তার (৩০)।

মঙ্গলবার রাত আড়াইটার দিকে খুমেকে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।

লাভলী যশোর জেলার কেশবপুর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের জমির আলীর স্ত্রী।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, লাভলীকে মঙ্গলবার সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ডেঙ্গু রোগী ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

এ নিয়ে খুলনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৬ জন প্রাণ হারালেন।

এমআর