রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে আজ সোমবার দেশে ফিরবেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম টেলিফোনে জানান, রাষ্ট্রপতি আজ রাত ১০টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে সিঙ্গাপুর থেকে ঢাকা পৌঁছবেন।
পাজরের উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে তিনি গত ২৯ এপ্রিল সিঙ্গাপুর যান।
এআর





