চট্টগ্রামে লাইটারেজ জাহাজ ও নৌযান শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহারের পর রোববার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে কাজে যোগ দিয়েছে শ্রমিকরা।
লাইটারেজ জাহাজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন জানান, সন্ধ্যায় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলামে সঙ্গে বৈঠকে সমঝোতার পর ধর্মঘট প্রত্যাহার করে শ্রমিকরা কাজে যোগ দিয়েছে।
তিনি আরও বলেন, বৈঠকে নৌযান চলাচলে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করার নিশ্চয়তা দিয়েছেন পুলিশ কর্মকর্তারা। ডিআইজি শফিকুল ইসলাম আমাদের সাত দফা দাবি পূরণের প্রতিশ্রুতি দিয়েছেন।
উল্লেখ্য, শুক্রবার রাতে লক্ষ্মীপুর জেলার রামগতির চর আবদুল্লাহর কাছে মেঘনায় একটি লাইটার জাহাজে ডাকাত দলের হামলা ও ৮ নাবিককে অপহরণ করা হয়।
এই ঘটনায় বিক্ষুব্ধ লাইটারেজ ও নৌযান শ্রমিকরা শনিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে কাজ বন্ধ করে ধর্মঘটের ডাক দেয়।
এআর





