যশোর ২৬ বিজিবি বেনাপোল পোর্ট থানার ঘিবা সীমান্ত থেকে মঙ্গলবার দুপুরে ভারত থেকে পাচার হয়ে আসা ১০০কেজি সহ রফিকুল ইসলাম (৩৫)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।
সে বেনাপোল পোর্ট থানার দূর্গাপুর গ্রামের আকবর আলীর ছেলে। আটক গাজার মূল্য ২২ লাখ টাকা বলে বিজিবি জানান।
ঘিবা বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার শাহাজান আলী জানান,গোপন সংবাদে জানতে পারি ভারত থেকে চোরাচালানীরা বিপুল পরিমান গাজা নিয়ে সীমান্তের একটি মাঠে অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ১০০ কেজি গাজা সহ রফিকুলকে আটক করা হয়।তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল থানায় সোপর্দ করা হয়েছে।
নাসির/এআই





