পদ্মা সেতুর সম্ভাব্য ঠিকাদার হিসেবে শ্রমিক সংগ্রহের কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা উত্তোলনকালে এক প্রতারককে আটক করে পুলিশে দিয়েছে জনতা। শনিবার রাত সাড়ে ৮টায় সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা সদরে এ ঘটনা ঘটে। প্রতারক শওকত আলী (৩২) নেত্রকেকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার মাহমুদপুর গ্রামের মুসলিম আলীর ছেলে। জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার রাতে প্রতারক শওকত আলী নিজেকে পদ্মা সেতুর সম্ভাব্য সহযোগী ঠিকাদার পরিচয় দিয়ে কাজের জন্য শ্রমিক সংগ্রহের কথা বলে ফরমপূরণ করছিলেন। এ সময় জনপ্রতি নগদ এক হাজার করে টাকা আদায় করছিলেন। ফরম পূরণ করলে নিবন্ধিত এসব শ্রমিকরা কাজের সুযোগ পাবে বলে তিনি তাদের আশ্বস্ত করেন। এ সময় স্থানীয় জনতা ওই তার কথা বার্তায় সন্দেহ হলে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। তার বিরুদ্ধে প্রতারণা আইনে মামলা দায়ের করা হবে বলে জানান ওসি। [b]ঢাকা: কেএ ৮ জুন (টাইমনিউজবিডি.কম)//[/b]