নীলফামারীর সৈয়দপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৫০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে লাশ উদ্ধার করেছে সৈয়দপুর জিআরপি থানা পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ মঙ্গলবার দুপুরে খুলনা থেকে ছেড়ে আসা রুপসা আন্তঃনগর ট্রেনটি সৈয়দপুরের দক্ষিণ বানিয়াপাড়া এলাকা অতিক্রম করছিলো। এ সময় ট্রেনের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলে সে মারা যায়। এ সময় তার মাথা থেতলিয়ে যায়। নিহতের পড়নে ছিল সাদা চেক লুঙ্গি ও হাফ হাতা শার্ট।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সৈয়দপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। সৈয়দপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
এআই





