জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কোরিয়া সীমান্ত দিয়ে ভারত থেকে গরু নিয়ে আসার সময় রাজু আহমেদ (২৭) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে ২৭৮-এর ৫৮ সাব পিলারের ১২০ গজ ভারতীয় অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ী পাঁচবিবি উপজেলার ধরঞ্জি ইউনিয়নের নান্দাইল গ্রামের শহীদুল মুন্সীর ছেলে।
জয়পুরহাট ৩ বর্ডার গার্ড বাংলদেশের (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আব্দুর রাজ্জাক তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে ওই গরু ব্যবসায়ী ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে গরু নিয়ে আসার সময় ৪৩০/৭৫ মথুরা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হলে বিএসএফ সদস্যরা তার লাশ নিয়ে যায়।
ঢাকা, ৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





