ঝিনাইদহ শহরের আরাপপুর বাসস্ট্যান্ড থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (৬২) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ মার্চ) সকালে আরাপপুর বাসস্ট্যান্ডে নির্মাণাধীন একটি ভবনের ভেতর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
ঝিনাইদহ সদর থানা পুলিশ জানায়, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এলাকাবাসী বাসস্ট্যান্ডে নির্মাণাধীন একটি ভবনের ভেতরে এক নারীর মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সকাল ৯টার দিকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
জানা গেছে, অজ্ঞাত এই নারী স্থানীয় হোটেলে পানি দিতেন এবং মাঝে মধ্যে ভিক্ষাবৃত্তিও করতেন। তবে এলাকাবাসী বলেছে আরাপপুর এলাকায় এই নারীকে তারা কোনো কাজ করতে দেখেননি।
জেএ





