ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের সরদার পাড়া গ্রামে নসিমন উল্টে মঞ্জুরুল ইসলাম (৩৬) নামে এক ব্যক্তি ও ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার নওয়াপাড়ায় পাওয়ারট্রলির ধাক্কায় জাহানারা বেগম (৫০) নামে এক গৃহবধু মারা গেছে।

জানা যায় গতকাল রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার ভূলি- বাজার থেকে লক্ষির হাঁট যাবার পথে নসিমন উল্টে গিয়ে মঞ্জুরুল ইসলাম এক ব্যক্তি আহত হয়।

আহত মঞ্জুরুল ইসলামকে গুরুতর অবস্থায় ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বেলা সাড়ে ১১টায় মারা যায়।

নিহত মঞ্জুরুল ইসলাম ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের সরদার পাড়া গ্রামের ফয়জুল হকের ছেলে।

আহত হয়েছে আরো ২ জন। তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে, এলাকাবাসি জানায় বুধবার সকাল ৮ টার দিকে জেলার হরিপুর উপজেলার পশ্চিম বনগাও গ্রামের ফজলু হকের স্ত্রী জাহানারা ও একই এলাকার মোক্তার হোসেন এবং তার স্ত্রী রেজিনা একটি মোটর সাইকেল যোগে পীরগঞ্জের বৈরচুনা গ্রামে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে বীপরিত দিক থেকে আসা একটি কাঠ বোঝাই ট্রলির সাথে ধাক্কা খায়। এতে জাহানারা ঘটনাস্থলেই মারা যায়। পরে পীরগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এমকে