চট্টগ্রামে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, আলোচনা সভা ও কেক কেটে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সকালে ছাত্রদল চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে এক সমাবেশের আয়োজন করা হয়।
এসময় ছাত্রদল নেতারা বলেন, ‘অবৈধ সরকার জনপ্রিয়তা হারিয়ে ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য একের পর এক মিথ্যা মামলা ও ষড়যন্ত্রের মাধ্যমে ছাত্রদল নেতাকর্মীদের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে সরিয়ে রাখার অপচেষ্টায় লিপ্ত আছে। ৫ জানুয়ারির ভোটারবিহীন অবৈধ নির্বাচনের মাধ্যমে অবৈধভাবে ক্ষমতা দখল করে গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করেছে এ অবৈধ সরকার। ছাত্রদল নেতাকর্মীরা ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য রাজপথে আন্দোলনের মাধ্যমে এ ফ্যাসিষ্ট সরকারের পতন নিশ্চিত করার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, তাই গণতন্ত্রকামী মানুষকে সঙ্গে নিয়ে রাজপথে সব বাঁধা উপেক্ষা করে ছাত্রদল অপ্রতিরোধ্য আন্দোলনের গড়ে তুলবে।’
চট্টগ্রাম আইন কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি ও চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা এইচএম রাশেদ খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা সিরাজ উদ্দিন, আলাউদ্দিন সুমন, আব্দুল হামিদ পিন্টু, তৌহিদুল ইসলাম রাসেল, নুর হোসেন উজ্জ্বল, নুর উদ্দিন সোহেল, সরওয়ার হোসেন, রাজিবুল হাসান রানা, আখতার হোসেন, মোহাম্মদ মিল্টন, হাসান মাহমুদ, আব্দুল নুর মিঠু, আলী আহসান রাজু, আরাফাতুল আলম, শহিদুজ্জামান শহিদ, রিয়াজুর রহমান রিয়াজ, রিফাত হোসেন শাকিল, আরশাদ খান নান্নু, আবুল হাসান বাপ্পা, শাহাদাত হোসেন রাকা, গোলাম নবী আপেল, তাজউদ্দিন লিটন, কাজী মহিউদ্দিন, ইমরান হোসেন বাপ্পি, মোহাম্মদ আজম, জসিম উদ্দিন, দিপন, লিও মহিউদ্দিন সিরাজ, সামসুদ্দিন সামসু, তিতাস, রুবেল খান, আনোয়ারুল আবেদীন মুন্না, মোহাম্মদ মামুন, নাজিমউদ্দিন, সিরাজুল ইলসাম, জুয়েল, নাঈম উদ্দিন, নুর উদ্দিন, মহিউদ্দিন রুবেল, জাসেম চৌধুরী, হানিফ খান রুবেল, ওমর ফারুক, একরাম হোসেন, রবিউল হোসেন, সাজ্জাদ হোসেন, মিনহাজ উদ্দিন, আব্দুল করিম, মোহাম্মদ মোতালেব, রাজন, রাজু, জাহাঙ্গীর আলম, রাব্বি, আকবর হোসেন, এনআই সোহেল, মোহাম্মদ মাসুদ রানা, সোহেল রানাসহ প্রমুখ।
সমাবেশ শেষে মহানগর ছাত্রদল নেতা এইচএম রাশেদ খান নেতাকর্মীদের নিয়ে বাংলাদেশ জাতীয়াতাবাদী ছাত্রদলের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটেন। পরে ছাত্রদল নেতারা ষোলশহর ২ নম্বর গেটস্থ বিপ্লব উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করেন।
জেআই





