রাজধানীর তেজগাঁও রেললাইনের পাশের বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। রবিবার বিকেল সোয়া ৫টার দিকে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার পলাশ মোদক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকেল সোয়া ৫টার দিকে তেজগাঁও রেললাইনের পাশের বস্তিতে আগুন লাগে। এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দিলে আটটি ইউনিট গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর রাত ৭টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
এআই





