চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযানে মদ ও ইয়াবাসহ ৬৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার গভীর রাত থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবদুল আউয়াল জানান, জেলার লোহাগাড়া, সাতকানিয়া, পটিয়া মীরসরাই, সন্দ্বীপ, রাউজান, রাঙ্গুনিয়া বোয়ালখালী, বাঁশখালী, হাটহাজারীসহ বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে নাশকতার ঘটনায় একাধিক মামলা রয়েছে। এ সময় মদ ও ইয়াবা উদ্ধার করা হয়।

এমএম