যশোরের বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা সীমান্ত থেকে শুল্ক ফাঁকির অভিযোগে ১২টি গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

এ সময় কোন চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবি। তবে গরু পাচারকারী হিসেবে ৩ জনকে আসামি করে থানায় মামলা দিয়েছে বিজিবি। রোববার বিকেলে গরুগুলো আটক করে বিজিবি। 

ধান্যখোলা ক্যাম্প কমান্ডার সুবেদার সরোয়ার জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চোরাকারবারীরা বিপুল সংখ্যক ভারতীয় গরু পাচার করে ধান্যখোলা গ্রামে রেখেছে।

পরে সেখানে অভিযান চালিয়ে ১২টি ভারতীয় গরু আটক করা হয়। গরুগুলো বেনাপোল কাস্টমসের আটক শাখায় জমা করা হয়েছে বলে তিনি জানান।

এমএনজে