ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়ীয়া ইউনিয়নের কনেজপুর গ্রামে আগুনে পুড়ে গেছে ১২টি বাড়ি। এসময় আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে তিন নারী দগ্ধ হয়েছেন।
বুধবার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আহতরা হলেন-ওই গ্রামের গঞ্জেরের স্ত্রী মাজেদা খাতুন, তানজেলের স্ত্রী হাসিনা খাতুন ও মাজেদের স্ত্রী রশিদা খাতুন।
আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন ম্যানেজার আব্দুর রউফ জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই গ্রামের তনজেলের বাড়ির রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। একে একে ওই গ্রামের সাইদুল ইসলাম, তনজেল হোসেন, মনজের হোসেন, গঞ্জের হোসেন, জামাল উদ্দিনের ১২টি ঘর পুড়ে যায়।
খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিভিয়ে ফেলে।
ওএফ





