ঝিনাইদহের ছয় উপজেলায় সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ২৮ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

জেলা পুলিশ কন্ট্রোল রুমে দায়িত্বরত সদস্য শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের মধ্যে হত্যা, ধর্ষণ, নারী নির্যাতন ও মাদকসহ বিভিন্ন মামলা আসামি রয়েছে।

এদের মধ্যে হরিণাকুন্ডু উপজেলা থেকে দুই জন, সদর থেকে ১০ জন, শৈলকুপা থেকে পাঁচ জন, কালীগঞ্জ থেকে আট জন, কোটচাঁদপুর থেকে এক জন ও মহেশপুর থেকে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরের মধ্যে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে বলে জানান শফিকুল ইসলাম।

এআর