ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার দুর্লভপুর-চাঁদপুর গ্রামে আগুনে পুড়ে ১০ বিঘা জমির পান বরজ ছাই হয়ে গেছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
শৈলকুপা ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শৈলকুপা ফাযার ব্রিগেড স্টেশনের লিডার আব্দুল আজিজ জানান, দুপুর দুইটার দিকে নুরুল ইসলামের পান বরজ থেকে আগুনের সূত্রপাত। আগুন দ্রুত আবু বকর, মহিউদ্দিন আহমেদ, আনোয়ার হোসেন, জামাল উদ্দিন, আব্দুল কুদ্দুস, রাজু আহমেদ, আবুল কাশেম, নফরউদ্দিন, মো. শাহিন, নাজের আলি, মফিজুল ইসলাম, কামাল হোসেন, আব্দুল ওহাব, হামিদুল ইসলাম, এনামূল হক, জাহিদুল ইসলাম, শামসুর রহমান ও শফিকুল ইসলামের বরজে ছড়িয়ে পড়ে।
আড়াইটার দিকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভাতে শুরু করেন। তবে অগ্নিকাণ্ডের কারণ এখন পর্যন্ত জানা যায়নি।এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
জেআই





