চুয়াডাঙ্গায় বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) চাকরি দেওয়ার দালাল চক্রের সদস্য ফজলুল হককে (৫০) আটক করা হয়েছে।

রবিবার রাতে আটক ফজলুল হককে চুয়াডাঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে। সোমবার সকালে তাকে ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক এস এম মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফজলুল হক চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ গ্রামের মৃত গাজিম উদ্দিনের ছেলে মোঃ ফজলুল হককে বিজিবিতে চাকরি দেওয়ার নামে সদর উপজেলার শৈলগাড়ি গ্রামের মৃত আনন্দ মন্ডলের ছেলে হেলাল উদ্দিন ও দামুড়হুদা উপজেলার মদনা গ্রামের আসার উদ্দিনের ছেলে জিয়ারুল ইসলামের সাথে পাঁচ লাখ টাকা করে চুক্তি করে।

সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের কর্মকর্তারা ফজলুল হককে আটক করেন। তাকে জিজ্ঞাসাবাদে সে তার অপরাধের কথা স্বীকার করে এবং জানায়, তার সাথে আরো দুজন জড়িত আছে। জড়িত অন্যদের ব্যাপারে বিজিবি খোঁজখবর নেওয়া শুরু করেছে।

আটক মোঃ ফজলুল হককে চুয়াডাঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে। আটক ফজলুল হককে প্রাথমিকভাবে ৫৪ ধারায় আটক দেখিয়ে সোমবার সকালে আদালতে সোপর্দ করলে জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানো হয়।

এমকে