কক্সবাজারের টেকনাফের বিভিন্ন সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে ১৪১ জন রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)।

আজ সোমবার ভোরে ২ বর্ডার গার্ডের টহলরত সদস্যরা অনপ্রবেশকালে তাদের আটক করে। এদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশী।

অধিনায়ক লে. কর্ণেল এসএম আরিফুল ইসলাম সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, গভীর রাতে হোয়াইক্যং ইউনিয়ন, সাবারাং ইউনিয়নের কয়েকটি সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের সময় তাদের আটক করা হয়।

পরে তাদের মানবিক সহায়তা পূর্বক স্ব-স্ব পয়েন্ট দিয়ে ফেরত পাঠানো হয়েছে।

টেকনাফের কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. কর্ণেল জাফর ইমাম সজিব জানান, জলপথে রোহিঙ্গা অনুপ্রবেশ নাই।

এমবি