এ দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা: সেলিনা হায়াত আইভী বলেছেন, যেকোনো মূল্যে জিমখানায় জলাশয় করা হবে। সেখানে কোনোভাবেই বাণিজ্যিক প্লট বিক্রি করতে দেয়া হবে না। যদি আমি বেঁচে থাকি তাহলে সেখানে লেক হবেই। নতুবা আমি পদত্যাগ করব।
আইভী বুধবার রাতে জাকির হোসেন নামে এক ঠিকাদারকে গ্রেফতার প্রসঙ্গে বলেন, শহরের দেওভোগ জিমখানায় যে পার্ক ও লেক নির্মাণ হয়েছে তার ইজারা দিয়েছে সিটি করপোরেশন। কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ মামলা করেছে ঠিকাদারের বিরুদ্ধে। আর গ্রেফতারসহ এর পেছনে রয়েছে একটি অপশক্তি ও অশুভ মহল যারা উন্নয়ন কাজকে বাধাগ্রস্ত করতে চায়।
তিনি আরও বলেন মামলা করলে আমার কিংবা সিটি করপোরেশনের বিরুদ্ধে হতে পারে। জাকিরকে গ্রেফতারের পর আমি থানায় গিয়ে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ছিলাম শুধু সহমর্মিতা জানানোর জন্য। তবে জলাশয় সংরক্ষণ আইনে দেওভোগ ও জিমখানায় যে লেক নির্মাণ হচ্ছে সেটা ড্যাপ অনুযায়ীই হচ্ছে।
বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগরভবনের সামনে বঙ্গবন্ধু সড়কে ‘জনতার মুখোমুখি’ অনুষ্ঠানে মেয়র আইভী এ কথা বলেন। এ সময় সিটি করপোরেশনের কাউন্সিলরেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের উন্নয়ন কাজের ওপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
এম আর





