নরসিংদীর রায়পুরায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংর্ঘষে চারজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে রায়পুরা উপজেলার আমিরগঞ্জ রেলস্টেশনের পশ্চিম পাশে সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

রায়পুরা থানার এসআই পিঙ্কি বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনাস্থলে যাওয়া রায়পুর থানার এসআই মো: ফরিদ জানান, নরসিংদী থেকে আসা কাভাড ভ্যানের সঙ্গে রায়পুর থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংর্ঘষ হয়। এতে অটোরিকশার চার যাত্রী নিহত হয়। এতে আরও একজন গুরতর আহত হয়।

নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।

এমআর