৫ জানুয়ারির নির্বাচনের পর দলের সাংগঠনিক অবস্থার আলোকে সার্বিক পরিস্থিতি নিয়ে ঢাকা মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সাথে জরুরি বৈঠক করবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার বিকাল ৪টায় রাজধানীর নয়া পল্টনস্থ ভাসানী মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
মহানগর বিএনপির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ্য নির্দলীয় সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের চলমান আন্দোলনে ঢাকা মহানগর বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের সম্পৃক্ততায় অনেকটায় পিছিয়ে রয়েছে বলে ভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। এমনকি অনেকেই উক্ত কমিটির স্থায়ীত্ব নিয়ে প্রশ্ন তোলেন।
[b]২৪ জানুয়ারি (টাইমনিউজবিডি)// জেআই
[/b]