২০দলীয় জোটের অবরোধ চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড থানার মাদাম বিবিরহাট চেয়ারম্যান ঘাটা এলাকায় একটি পাথর বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিরা স্টেশনের সিনিয়র কর্মকর্তা আবদুল্লাহ হারুন পাশা জানান, চট্টগ্রামগামী একটি পাথর বোঝাই ট্রাক যান্ত্রিক ত্রুটির কারণে মহাসড়কের পাশে দাড় করিয়ে রাখে।
রাত ১০টার দিকে দুর্বৃত্তরা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বিশ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এমকে





