চট্টগ্রাম-কক্সবাজার সড়কে একটি যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংর্ঘষে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৮ জন।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে সাতকানিয়ার কেরানীর হাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ও নিহতদের নাম পরিচয় তাৎক্ষনিকভাবে জানাতে পারেনি পুলিশ।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিন খন্দকার সড়ক দুর্ঘটনার কথা স্বীকার করেন।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ জসিম উদ্দিন জানান, সকাল সাড়ে ৯টার দিকে একটি বাস ও পিকআপভ্যানের সংর্ঘষ হলে ঘটনাস্থলে ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো কয়েকজন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

এমএ