ঢাকার ধামরাই উপজেলার সূতিপাড়া ইউপি নির্বাচন স্থগিত করা হয়েছে।জানা গেছে, আগামী ২৮ মে অনুষ্ঠিত হবে ধামরাই উপজেলার ইউপি নির্বাচন। তবে সূতিপাড়া ইউপির নির্বাচন স্থগিত হয়ে গেছে তিন মাসের জন্য।
দেলোয়ার হোসেন নামে জনৈক নাগরিকের রিটের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত নির্বাচন স্থগিতের আদেশ দেয়। বাকি ইউনিয়নগুলোতে যথাযথ নিয়মেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজিম উদ্দিন ও রিটার্নিং অফিসার ডা. মো. খোরশেদ আলম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এআই





