সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাজধানী আবুধাবি সফর শেষে দেশের পথে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) আবুধাবি বিমানবন্দর থেকে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫মিনিটের দিকে (বাংলাদেশ সময় রাত ৮টা ৫ মিনিট) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইট বিজি ১১০২ যোগে ঢাকার উদ্দেশে যাত্রা করেন শেখ হাসিনা।

বিমানবন্দরে তাকে বিদায় জানান আবুধাবিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান।

বিমানটি বাংলাদেশের স্থানীয় সময় মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত ১১টা ৫৯ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ‘আবুধাবি সাসটেইনেবল উইক’, ‘জায়েদ সাসটেইনেবল অ্যাওয়ার্ড সেরিমনি’ ও অন্যান্য কর্মসূচিতে অংশ নিতে তিন দিনের সরকারি সফরে গত ১২ জানুয়ারি (রোববার) রাত ৮টা ৩০মিনিটে আবুধাবি পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এমবি