আগামী ১৯ সেপ্টেম্বর (রোববার) থেকে ভারতের সঙ্গে স্থল সীমান্ত খুলছে। ওইদিন থেকে প্রতিদিন ৫টা পর্যন্ত স্থলবন্দরগুলো খোলা থাকবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস এই তথ্য নিশ্চিত করে বলেন, ভারতের সঙ্গে কূটনৈতিক পর্যায়ের আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, দুই দেশের করোনা মহামারি পরিস্থিতি উন্নতির কারণে আমরা স্থলবন্দরগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আগে পাঁচটি বন্দর খোলা ছিল। রোববার থেকে আরও পাঁচটি বন্দর খুলে দেওয়া হবে।

এর আগে মহামারী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলতি বছরের এপ্রিলের শেষের দিকে ভারতের সঙ্গে স্থল সীমান্ত বন্ধ করে দেয় বাংলাদেশের সরকার।

এমবি