রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় ১১ টি ককটেল উদ্ধার করেছে র্যাব।
সোমবার সকালে দেবীসিংপাড়া এলাকার মাদ্রাসার মোড় থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।
রাজশাহী র্যাবের কোম্পানি কমান্ডার ও মিডিয়া বিভাগের প্রধান মির্জা গোলাম সারোয়ার জানান, সকালে নাশকতা হতে পারে-এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা দেবীসিংপাড়া মাদ্রাসার মোড়ে যায়। ওই সময় রাস্তার পাশের একটি ব্যাগে ককটেলগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
তিনি আরো জানান, ওই এলাকায় শিবির নিয়ন্ত্রিত একটি মাদ্রাসা ও একটি ছাত্রাবাস রয়েছে। তারাই নাশকতার জন্য এগুলো মজুদ করতে পারে। পরে র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
জেআই





