বগুড়ার সদর উপজেলায় এক গৃহবধুকে খুন করেছে দূর্বত্তরা। নিহত গৃহবধুর নাম নুরুন্নাহার শিরি (৫৭) বলে জানা যায়।
শনিবার ভোড়ে উপজেলার খামারকান্দী দক্ষিণ পাড়ায় (প্রামাণিক পাড়া) এ খুনের ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের খামারকান্দী দক্ষিণ পাড়ার (প্রামাণিক পাড়া) মৃত গোলাম রব্বানীর স্ত্রী।
রাজাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাজিবুল ইসলাম খান জানান, শনিবার সেহেরীর কিছু পরে দুর্বৃত্তরা ঐ বাড়িতে প্রবেশ করে লুটপাট চালানোর চেষ্টা করে। এ সময় নুরুন্নাহার বাধা দিলে তাকে শ্বাসরোধ করে খুন করা হয়।
বগুড়া সদর থানারওসি ফয়জুর রহমানজানান, ধারণা করা হচ্ছে, অসৎ উদ্দ্যেশ্যে শনিবার সেহেরীর কিছু আগে বা পরে কতিপয় দুর্বৃত্তরা ওই বাড়িতে প্রবেশ করে। এরপর বাড়ির জিনিসপত্র তছনছ করতে থাকলে নুরুন্নাহার শিরি বাধা দিলে দূর্বত্তরা শাসরোধ করে তাকে খুন করে।
তবে বিষয়টি ডাকাতি কি-না বা কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়টি তদন্ত না করে এখনি বলা সম্ভব হবেনা বলেও জানান তিনি।
ক্ষতিগ্রস্থ পরিবারের স্বজন ও স্থানীয়রা দাবি করেছেন, ডাকাতদল ডাকাতি ও লুটপাট করে যাওয়ার সময় কোন এক প্রেক্ষাপটে নুরুন্নাহার শিরিকে খুন করে ঘটনাস্থল ত্যাগ
ঢাকা, ১৯ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসএইচ





