বন্দর নগরী চট্টগ্রামের  খুলশী থানার রেলওয়ে পুলিশ বিট এলাকায় স্টোভ থেকে আগুন লেগে দুটি সেমিপাকা বসত ঘর পুড়ে গেছে। সোমবার সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর নজরুল ইসলাম রাতে জানান, পাহাড়তলী জামে মসজিদের মালিকানাধীন জায়গায় ওই দুটি সেমিপাকা বসতঘর ছিল। রান্নার স্টোভ থেকে আগুনের সূত্রপাত হয়েছিল।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশন থেকে দুটি গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়। তারা পৌনে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

অগ্নিকাণ্ডে এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

ওএফ