রংপুরের কাউনিয়া উপজেলায় নানান ককর্মসূচির মধ্য দিয়ে ৪৪ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচীর পালিত হয়।
কর্মসূচীর মধ্যে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ছিল প্রধান আকর্ষণ। র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্ত্বরে গিয়ে শেষ হয়।
উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফরহাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মাহাফুজার রহমান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী খাতুন, জেলা আওয়ামীলীেগর যুগ্ম-আহবায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল, মুক্তিযোদ্ধা কমান্ডার সুরুজ্জামন, সমবায়ী মিনহাজুর রহমান হেনা, বিআরডিবি চেয়ারম্যান হাফিজ উদ্দিন প্রমুখ।
আলোচনা শেষে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে ১১টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সমিতি ও সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এমএ





