কিশোরগঞ্জের নিকলী উপজেলার ঘোড়াউত্রা নদী থেকে এক শ্রমিকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।উদ্ধারকৃত শ্রমিকের নাম ইয়াসিন মিয়া (২০)।

শুক্রবার দুপুর আড়াইটার দিকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত ইয়াসিন বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কালীবাড়ী গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার হজরত খিজির নামে বালুবাহী একটি কার্গো সিলেট থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে সিংপুর যাত্রা বিরতি করে। এসময় কার্গোর উপরে ইয়াসিন গোসল করছিলেন। হঠাৎ তিনি নদীতে পড়ে প্রবল স্রোতের তোড়ে তলিয়ে যান।

নিকলী থানার ওসি এসএম মাহবুব আলমঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঢাকা, ২৫ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএইচ