চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শব-ই-কদর এর নামাজ পড়াকে কেন্দ্র করে আ’লীগের ২ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে সহড়াতলা গ্রামের এ সংঘর্ষে আহত হয়েছেন ৫ জন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সহড়াতলা গ্রামের ভুলু মেম্বারের লোকজনের সঙ্গে একই গ্রামের আ. লতিবের লোকজনের নামাজ পড়ার সময় নির্ধারণ করাকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে লাঠি সোঠা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। এতে ৫ জন আহত হন।
ঢাকা, ২৬ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ





