পাবনার সাঁথিয়ায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলার চীনাখড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।
সকালে পাবনা থেকে ঢাকাগামী শ্যামলি পরিবহনের একটি বাসের সাথে ঢাকা থেকে পাবনাগামী সাদ্দাম পরিবহনের একটি বাসের এ সংঘর্ষ হয়। ঢাকা-পাবনা মহাসড়কের দোলাই আশ্রয়ন প্রকল্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।
তবে নিহত ও আহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন পাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন।
এএইচ





