অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গাইবান্ধা-৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে গনভবনে মনোনয়ন প্রত্যাশী ২৫ প্রার্থীর সাক্ষাৎকার শেষে এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি নাম ঘোষনা করা হয়।

এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি পলাশবাড়ীর কৃতি সন্তান বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক।

মনোনয়ন পাওয়ার খবর এলাকায় ছরিয়ে পড়লে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা আনন্দ মিছিল বের করে।

উল্লেখ্য, এই আসনের এমপি ডা. ইউনুস আলী সরকার মৃত্যুর পর আসনটি শুন্য ঘোষণা করা হয়।

রুবেল/এমবি