ব্রাক্ষণবাড়িয়ার বিজয়নগরে সিএনজি-ট্রাক মুখোমুখি সংঘর্ষে রীপা আক্তার (২৪) নামে এক নারী নিহত ও ৫ জন আহত হয়েছেন।
শুক্রবার সকাল ৭টায় উপজেলার সাতবর্গ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম রীপা আক্তার (২৪)। তিনি পাশের মাধরপুর এলাকার কনা মেম্বারের মেয়ে। আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার সাতবর্গ এলাকায় সিলেট থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে বিজয়নগর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিএনজিটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই রীপার মৃত্যু হয়। দুর্ঘটনায় সিএনজির ৫ যাত্রী গুরুতর আহত হয়েছেন।
আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সরাইল হাটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট আব্দুর নূর ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
জেআই





