বগুড়ার সারিয়াকান্দিতে ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি আবারও বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে এক সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৬৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনার পানি।

এদিকে দীর্ঘদিন ধরে পানিবন্দি থাকায় চরাঞ্চলের ২৫ হাজার পরিবারের মধ্যে দেখা দিয়েছে খাবার পানীয় সংকট। পানিবাহিত রোগে আক্রান্তের সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। আক্রান্তের মধ্যে অধিকাংশই শিশু। ত্রাণ বিতরণের পরিমাণ বৃদ্ধির জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে পানিবন্দি মানুষেরা।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহি প্রকৌশলী নুরুল ইসলাম সরকার জানান, উজানে পানি বৃদ্ধির কারণেই ভাটির এসব অঞ্চলে যমুনা নদীর পানি বেড়েছে।

স্থানীয় সংসদ সদস্য আব্দুল মান্নান জানান, বন্যা দুর্গতদের মাঝে সরকারি ত্রাণ বিতরণ চলছে। পাশাপশি ব্যক্তিগত উদ্যোগে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

ঢাকা, ২৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই