রাজধানীসহ সারাদেশে শনিবার আইনশৃঙ্খলা রক্ষা, মহাসড়কের নিরাপত্তা ও এসএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তায় ৩২৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা রয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মোহসিন রেজা এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ১৬ প্লাটুন বিজিবি সদস্য রাজধানীতে মোতায়েন রাখা হয়। শনিবার সকাল থেকে ১৬ প্লাটুন বিজিবি সদস্য এসএসসি পরীক্ষার নিরাপত্তার জন্য এবং ৬ প্লাটুন বিজিবি সদস্য আইন-শৃঙ্খলা রক্ষায় রাজধানীতে মোতায়েন রয়েছে।
মোহসিন রেজা আরও বলেন, ঢাকার বাইরে সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টাই দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষার্থে ৭২ প্লাটুন, মহাসড়কের নিরাপত্তার দায়িত্বে ৯৮ প্লাটুন এবং এসএসসি পরীক্ষার নিরাপত্তার জন্য ১২০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।
এ ছাড়া আরও ৬০ প্লাটুন বিজিবি সদস্য সারাদেশে মোতায়েনের জন্য প্রস্তুত থাকবে বলে জানান তিনি।
জেআই





