বগুড়ার একটি ট্রাকে পেট্রোল বোমা ছুঁড়েছে দুর্বৃত্তরা। এতে অগ্নিদগ্ধ হয়ে ইমরান নামের একজন নিহত এবং দুইজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোরে শহরের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উত্তর ‍পাশে মহাসড়কে ‍এ ঘটনা ঘটে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে স্থানীয় সূত্রের দাবি, পেট্রোল বোমার আগুনে দুইজন নিহত হয়েছেন।

ইআর