বরিশাল জেলার আগৈলঝাড়ায় টেন্ডার সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ সন্ত্রাসীদের হামলায় আহত রাসেল ব্যাপারী (২৩) নামে এক ছাত্রলীগ কর্মীর মৃত্যু হয়েছে।
শুক্রবার রাতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহত রাসেল গৌরনদী উপজেলার দক্ষিণ পালরদী গ্রামের নুর ইসলামের ছেলে এবং একই উপজেলা ছাত্রলীগ সদস্য।
নিহতের বাবা নূর ইসলাম জানান, রাসেল ব্যাপারী তিন মাস পূর্বে টেন্ডার ড্রপের জন্য একই উপজেলার সাগর সেরনিয়াবাতকে ২১ হাজার টাকা ধার দেয়। পরে রাসেল টাকা ফেরত চাইলে দু’জনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
বিষয়টি গৌরনদী পৌর মেয়রের মো. হারিছুর রহমান জানতে পেরে তিনি মিমাংসা করে দেন।শুক্রবার বাকি টাকা ফিরিয়ে দেয়ার কথা ছিল সাগরের। বিকেল ৫টায় পাওনা টাকা আনার জন্য আগৈলঝাড়ার ট্যামরা এলাকায় যায় রাসেল ও রিন্টু।
এ সময় পূর্ব পরিকল্পনা অনুযায়ী ধারালো অস্ত্র নিয়ে সাগর, রুবেলসহ ৮/১০ জন রাসেল ও রিন্টুর ওপর হামলা কওে রাসেলের দুই পা ও এক হাতের রগ এবং রিন্টুর দুই পায়ের রগ কেটে দেয়।বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে মৃত্যু হয়।
নিহত রাসেলে মা নুরুন্নাহার বেগম জানান, বৃহস্পতিবার স্থানীয় সেন্ট পিটার তেলের পাম্পের ম্যানেজার আক্তার হোসেনের সাথে তেল ভরা নিয়ে রাসেলের বিরোধ হয়।তার দাবি এ ঘটনার সাথে আক্তার হোসেনও জড়িত।
এ বিষয়ে গৌরনদী পৌর মেয়র মো. হারিছুর রহমান জানান, টেন্ডারের টাকা নিয়ে রাসেল’র সাথে সাগরের বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরেই রাসেলকে হত্যা করা হয়েছে।আগৈলঝাড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, হত্যার ঘটনায় মামলা হয়েছে।দোষীদের আটকে অভিযান চলছে।
এসএইচ





