ভোরে ঘুম থেকে উঠে গোসল করে নতুন জামা পড়েছে শিশুরা। ঈদের মাঠে দল বেঁধে যাচ্ছে নানা বয়সী মানুষ। তারা বলছে, আজ আমাগো ঈদ !

সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ সোমবার লালমনিরহাটের বিভিন্ন গ্রামে ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে।

জেলার কালীগঞ্জ উপজেলার সুন্দ্রাহবি মৌজার হাড়িশ্বরের মুন্সিপাড়া, চন্দ্রপুরের বালাপাড়া ও পানি খাওয়ার ঘাট গ্রামে আলাদাভাবে আদায় হয় ঈদুল ফিতরের নামাজ।

ওই সব গ্রামে বেশ কিছু বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা, ঈদুল ফিতর, শবে-কদর, শবে মেরাজসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করছেন কিছু মতানুসারীরা।

সরকার/জেড