দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় তুলাবাহী ট্রাকে আগুন লেগে বিপুল পরিমাণ তুলাসহ ট্রাকটি পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ২টার দিকে তুলাবোঝাই একটি ট্রাক (চট্ট: মেট্রো-ট-১১-০৩৫৮) ঢাকা হতে দিনাজপুর যাওয়ার পথে দিনাজপুর- পার্বতীপুর সড়কের বেকীপুল নামক স্থানে এ ঘটে।
সংবাদ পেয়ে দিনাজপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ায় সার্ভিস স্টেশনের সিনিয়র কর্মকর্তা জাকির হোসেন জানান, ট্রাকের স্যালেঞ্জারের পাইপ হতে আগুনের সুত্রপাত হয় বলে ধারনা করা হচ্ছে।
এআর





