রাজধানীর যাত্রাবাড়ীর ধুনিয়া এলাকায় একটি পলিথিন কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে। নিহত মিস্ত্রির নাম লুৎফর রহমান (৩৫)।
শুক্রবার সন্ধ্যা পৌঁনে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের ভাগ্নে মামুন জানান, তার মামা (লুৎফর) ধুনিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় একটি পলিথিন কারখানায় কর্মরত ছিলেন।
সন্ধ্যায় কাজ করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ফরিদপুর জেলার ভাঙ্গা এলাকার মৃত রতন সরদারের ছেলে। তিনি যাত্রাবাড়ীর ধুনিয়া এলাকায় থাকতেন।
ঢাকা, ২২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





