রাজধানীর পান্থপথ এলাকার হামদর্দ পাবলিক কলেজের ৫ম তলার ক্যান্টিনের রান্নাঘরে কেরোসিনের চুলা বিস্ফোরিত হয়ে দগ্ধ রকিবুল ইসলাম (২৫) মারা গেছেন। আজ মঙ্গলবার সকালে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। রকিবুল নড়াইল নড়াগাটি উপজেলার কলাবাড়িয়া গ্রামের মৃত ফিরোজ তালুকদারের ছেলে।

রকিবুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেকের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ সংকর পাল। তিনি বলেন, রকিবুলের সম্পূর্ণ শরীর দগ্ধ হয়েছিল। তার অবস্থা আশঙ্কাজনক ছিল। ঘটনায় অপর একজন দগ্ধ হুজ্জাতুলের শরীরের ৩৮ শতাংশ পুড়ে গেছে।

প্রসঙ্গত, কলেজের ছাদের ক্যান্টিনে সোমবার তারা রান্না করছিলো। এমন সময় কেরোসিনের চুলাটি বিস্ফোরিত হয়। এতে তারা দগ্ধ হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

এমই