বরগুনার নদীপথে ছোট, মাঝারি ও বড় সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষ।

আবহাওয়া প্রতিকূল হওয়ায় নদীবন্দরে ৫ ও ৭ নম্বর বিপদ সংকেত থাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষ বরগুনা থেকে এ নিষেধাজ্ঞা জারি করেছে।

বরগুনা নৌ পরিবহন কর্মকর্তা মামুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ৫ ও ৭ নম্বর বিপদ সংকেত থাকায় বৃহস্পতিবার সকাল থেকে বরগুনায় সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলেও জানান তিনি।

কেএইচ